| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জকসু প্রার্থীদের ডোপ টেস্ট ৯–১০ ডিসেম্বর

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ২৩:৪৬:১৭:অপরাহ্ন  |  ১৩৯৯৬৬৩ বার পঠিত
জকসু প্রার্থীদের ডোপ টেস্ট ৯–১০ ডিসেম্বর

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট আগামী ৯ ও ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান রোববার জানান, প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র ও স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত থাকতে হবে। টেস্টের সময় চিকিৎসক ও নির্বাচন কমিশনের প্রতিনিধিরা থাকবেন।

তিনি সতর্ক করে বলেন, প্রার্থীদের নিজ হাতে সই দিতে হবে, জালিয়াতির প্রমাণ মিললে প্রার্থিতা বাতিল করা হবে।

তফসিল অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১–১২ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৩–১৪ ডিসেম্বর, প্রচারণা ১৪–২৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা করা হবে ৩০ বা ৩১ ডিসেম্বর।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪