| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বোঝে না সে বোঝেনা’ ধারাবাহিকের পাখি নামেই জনপ্রিয়তা মধুমিতার

পাখি বিয়ে করছেন ছোটবেলার সাথি দেবমাল্যকে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৮, ২০২৫ ইং | ১৯:৫৪:২২:অপরাহ্ন  |  ১১৭২৫৫১ বার পঠিত
পাখি বিয়ে করছেন ছোটবেলার সাথি দেবমাল্যকে

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে জনপ্রিয় কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার আগামী ২৩ জানুয়ারি বিয়ে করছেন ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীকে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের শতবর্ষী রাজবাড়িতে হবে বিয়ের আনুষ্ঠানিকতা। পরদিন ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে হবে সংবর্ধনা অনুষ্ঠান।

সাবেকি সাজেই হবে বিয়ের সব আয়োজন। এই অনুষ্ঠানে মধুমিতার সহশিল্পী ও সংশ্লিষ্ট নির্মাতারাও উপস্থিত থাকবেন। টেলিভিশনে জনপ্রিয়তা পাওয়ার পর মধুমিতা সিনেমায় অভিনয় করেন ‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’-সহ বেশ কিছু ছবিতে।


অল্প বয়সেই অভিনেতা–পরিচালক সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন মধুমিতা; তবে সম্পর্কটি টেকেনি। ২০১৯ সালে বিচ্ছেদের পর একই বছরে তাঁর সঙ্গে পরিচয় হয় দেবমাল্যর, পরে গড়ে ওঠে প্রেম। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেবমাল্যকে ২০২৪ সালে প্রথমবার প্রকাশ্যে আনেন অভিনেত্রী।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪