রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর গ্রিন রোড ও সায়েন্সল্যাব এলাকায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার থেকে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
এই মুহূর্তে, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা গ্রিন রোডে অবস্থান নিয়েছে, আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে। এদিকে পুলিশের একাধিক ইউনিট পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।
সংঘর্ষ চলাকালীন, ঢাকা কলেজের ‘বিজয় ৭১’ ও ‘শঙ্খনীল’ নামের শিক্ষার্থীদের পরিবহনের দুটি বাস ভাঙচুরের করেছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।েএর আগে গত ৯ নভেম্বর নিউমার্কেট থানার মধ্যস্থতায় তাদের মধ্যে ‘শান্তি চুক্তি’হয়। সেসময় শিক্ষার্থীরা গোলাপ বিনিময় এবং বন্ধুত্বের স্লোগান দিয়ে সংঘর্ষ এড়িয়ে চলার অঙ্গীকার করেছিলেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উভয় কলেজের অধ্যক্ষ, শিক্ষক এবং থানার পুলিশ কর্মকর্তারা।
কিন্তু এক মাসও টিকল না সেই অঙ্গীকার। আজ ফের দুই কলেজের শিক্ষার্থীরা হামলা-সংঘর্ষে জড়িয়েছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
রিপোর্টার্স২৪/ঝুম