| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাতৃত্বের পর শুটিংয়ে ফিরলেন বলিউডের গ্ল্যামার কুইন কিয়ারা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ০৮:২১:৫৬:পূর্বাহ্ন  |  ১১৭০৭৪৯ বার পঠিত
মাতৃত্বের পর শুটিংয়ে ফিরলেন বলিউডের গ্ল্যামার কুইন কিয়ারা

রিপোর্টার্স২৪ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি মা হওয়ার পাঁচ মাস পরে শুটিং সেটে ফিরে উপস্থিত হয়ে সকলের নজর কেড়েছেন। প্রথম সন্তানের জন্ম দেওয়ার পর এটি তার প্রকাশ্যে প্রথম অভিষেক।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে কিয়ারা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে প্রকাশ করেছেন যে তিনি আবার চলচ্চিত্র জগতে ফিরছেন। ক্যাপশনে লিখেছেন, পরবর্তী অধ্যায় আরও আগুন হবে। কাজটা করেই ফেলি। এই পোস্টের পর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তার পরবর্তী পদক্ষেপের।

পরবর্তীতে জানা যায়, মুম্বাইয়ের একটি শুটিং সেটে হাজির হয়ে তিনি আবেদনময়ী রূপে উপস্থিত হয়েছেন। সেই মুহূর্তের ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, মাতৃত্বের পরও কিয়ারা ঝরিয়ে ফেলেছেন অতিরিক্ত ওজন এবং ফিরেছেন চমৎকার ছিপছিপে গড়নে। তার কাঁধখোলা ডেনিম শার্ট ও শর্টসে চেহারা যেন মাতৃত্বের লাবণ্যে পূর্ণ।

তবে কিয়ারা সিনেমার শুটিং দিয়ে নয়, একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করেন। ব্যক্তিগত জীবনে কিয়ারা অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা-র সঙ্গে বিবাহিত। তারা ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকে প্রেমের সম্পর্ক শুরু করেন এবং ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন।

কিয়ারা ও সিদ্ধার্থ গত ফেব্রুয়ারিতে যৌথভাবে বাবা-মা হতে যাচ্ছেন এমন ঘোষণা দেন এবং ১৫ জুলাই কন্যাসন্তানের জন্ম দেন। মাতৃত্বের পরেও পুনরায় শুটিং সেটে কিয়ারার আত্মবিশ্বাসী এবং ফিট লুক ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে এবং ভক্তদের মাঝে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪