| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিনেমা করলে নাটক ছাড়তে হবে-এমন কোনো কথা নেই: তানিয়া বৃষ্টি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ১৩:০০:৫৬:অপরাহ্ন  |  ১১৬০৮৫৪ বার পঠিত
সিনেমা করলে নাটক ছাড়তে হবে-এমন কোনো কথা নেই: তানিয়া বৃষ্টি

রিপোর্টার্স২৪ ডেস্ক: শোবিজে ক্যারিয়ারের শুরু ২০১২ সালে। ছোট পর্দায় নিজের অবস্থান মজবুত করার পরও তানিয়া বৃষ্টি কখনো সিনেমা ছাড়বেন এমন কোনো কথা নেই।

২০১৫ সালে আকরাম খানের ‘ঘাসফুল’সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর আরেকটি সিনেমাতেও কাজ করলেও বড় পর্দায় নিয়মিত উপস্থিতি মেলেনি। তাই ছোট পর্দাতেই নিজেকে পরীক্ষিত ও জনপ্রিয় করে তোলেন তিনি।

এবার দীর্ঘ আট বছরের বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন তিনি। রায়হান খানের নতুন সিনেমা ‘ট্রাইব্যুনাল’এ অভিনয় করছেন তানিয়া। মঙ্গলবার ছবিটি নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, গেল কয়েক বছরে সিনেমায় কাজ করব কি না। এ নিয়ে বহু প্রশ্নের মুখে পড়েছি। এখন সেই প্রশ্নের উত্তর প্রায় সবার জানা। ‘ট্রাইব্যুনাল’দিয়ে আমি বড় পর্দায় ফিরে এসেছি।

তিনি জানান, ভিটা–চ্যানেলআই টপ মডেল প্রতিযোগিতার পর সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও সময় নিয়ে ছোট পর্দাতেই নিজেকে প্রস্তুত করেছেন। “সিনেমা বড় ক্যানভাস। এখানে টিকে থাকতে হলে যোগ্যতা থাকতে হয়। তাই ছোট পর্দা আমাকে বড় পর্দার জন্য প্রস্তুত করেছে। এখন নিয়মিত সিনেমায় কাজ করতে চাই।

নাটকের ক্ষেত্রে তিনি স্পষ্ট করে বলেছেন, নাটকের মাধ্যমেই দর্শক আমাকে চেনেন। এই প্ল্যাটফর্ম ছাড়া তো আমাকে কেউ চিনত না। তাই সিনেমা করলেও নাটক ছাড়ব না। তবে সিনেমার ব্যস্ততার কারণে নাটকে কাজ কমতে পারে, তাই বেছে বেছে কাজ করব।

টানা এক মাস রিহার্সেল করেছেন তারিক আনাম খানের কাছে। ‘ট্রাইব্যুনাল’সিনেমার চরিত্র বাস্তব অভিজ্ঞতা থেকে বোঝার জন্য হাসপাতালে গিয়ে রোগীদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলেছেন। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটি ন্যায়, নৈতিকতা এবং রাজনৈতিক বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকা প্রশ্নগুলো তুলে ধরেছে।

তানিয়া জানিয়েছেন, শুটিং চলতি মাসে শেষ হবে এবং রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪