| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঐশীর সঙ্গে প্রেমের গুঞ্জন ও চুম্বন দৃশ্য নিয়ে মুখ খুললেন শুভ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ০৮:৪৬:৫০:পূর্বাহ্ন  |  ১১৫১৪৭০ বার পঠিত
ঐশীর সঙ্গে প্রেমের গুঞ্জন ও চুম্বন দৃশ্য নিয়ে মুখ খুললেন শুভ

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢালিউডের অন্যতম আলোচিত পর্দা-জুটি আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী। সিনেমায় তাদের অসাধারণ রসায়নের পাশাপাশি বাস্তবেও প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। বিশেষ করে রায়হান রাফির নতুন সিনেমা ‘নূর’এর একটি চুম্বন দৃশ্য ফাঁস হওয়ার পর নেট দুনিয়ায় নতুন করে আলোচনার ঝড় ওঠে। অবশেষে সিনেমার মুক্তির দিনেই এ নিয়ে নীরবতা ভাঙলেন আরিফিন শুভ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘নূর’। এ উপলক্ষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সহশিল্পী ঐশীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন ও অন্তরঙ্গ দৃশ্য নিয়ে খোলাখুলি অবস্থান জানান তিনি।

গুঞ্জন সত্য কি না এমন প্রশ্নের জবাবে শুভ বলেন, গুঞ্জন সত্য হলে আপনি এটাকে ‘গুঞ্জন’বলতেন না। শোবিজে কাজ করলে এ ধরনের কথা ছড়ানো নতুন কিছু নয়। কখনো এসবকে গুরুত্ব দিই না, প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজনও দেখি না। তারকা জীবনের অংশ হিসেবেই দেখি।

চুম্বন দৃশ্য নিয়ে মত জানাতে গিয়ে শুভ জানান, তিনি নিজে কখনো আলোচনার জন্য সাহসী দৃশ্যে অভিনয় করেন না।

তিনি বলেন,গল্প যদি ডিমান্ড করে, একজন অভিনেতা হিসেবে প্রয়োজনীয় যে কোনো কিছুই করব। কিন্তু সেটা সিনেমা বিক্রির জন্য বা কেবল আলোচনার উদ্দেশ্যে নয় চরিত্রের ভেতরে যদি বাস্তব প্রয়োজন থাকে তবেই করব।

‘নূর’-এর অন্তরঙ্গ দৃশ্যটি সম্পর্কে শুভ আরও বলেন,  এটা কিস নয়, এটা একটা মোমেন্ট। কখন যে শুট করেছি, আমরা নিজেরাও বুঝিনি। অস্বস্তি লাগেনি, কারণ তখন আমার মধ্যে আরেকটা চরিত্র জীবন্ত হয়ে উঠেছিল।

রায়হান রাফি পরিচালিত ‘নূর’নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। শুভ–ঐশীর জুটির এই নতুন রসায়ন ও পর্দার সাহসী উপস্থাপন ওটিটির দর্শকদের কতটা মুগ্ধ করবে। এখন সেটিই দেখার বিষয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪