| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালো শাড়িতে গ্ল্যামারাস পূর্ণিমা, ভক্তদের প্রশংসায় ভাসলেন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ০৬:৫৩:১৪:পূর্বাহ্ন  |  ১১০৯৩১০ বার পঠিত
কালো শাড়িতে গ্ল্যামারাস পূর্ণিমা, ভক্তদের প্রশংসায় ভাসলেন

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা এখনও দুই প্রজন্মের দর্শককে সমানভাবে মুগ্ধ করে চলেছেন। নব্বই দশকের শেষ দিকে অভিনয় জীবন শুরু করা এই নায়িকা আড়াই দশক পেরিয়েও তার লাস্যময়ী আবেদন ধরে রেখেছেন।

সামাজিক মাধ্যমেও পূর্ণিমার জনপ্রিয়তা দারুণ। নিয়মিত নিজের ছবি প্রকাশ করেন তিনি, আর ভক্তরাও ভরিয়ে দেন ভালোবাসা ও প্রশংসায়। বিশেষ করে তার “বয়স না বাড়ার” সৌন্দর্য নিয়ে আগ্রহ বরাবরই বেশি।

বৃহস্পতিবার বিকেলে পূর্ণিমা তার ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন কয়েকটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায়, কালো রঙের শাড়িতে সজ্জিত পূর্ণিমা, সঙ্গে মিলিয়ে দারুন গহনা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “ব্ল্যাক ইজ মাই হ্যাপি কালার।

ছবি প্রকাশের সঙ্গে সঙ্গেই কমেন্ট বক্স ভরে ওঠে ভক্তদের প্রশংসায়। কেউ লিখেছেন, আপনি সেই আগের মতোই সুন্দর। অন্যজন মন্তব্য করেছেন, বয়স বাড়েনি, দিনে দিনে আরও সুন্দরী হচ্ছেন।” আবার অনেকে লিখেছেন, কালোতে আপনি আরও সুন্দর দেখাচ্ছেন। পাশাপাশি তার নতুন স্টাইল, মেকআপ ও ফ্যাশন সেন্সেরও প্রশংসা করেছেন ভক্তরা।

২০০৩ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি ‘মনের মাঝে তুমি’ দিয়ে এক ঝলকেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান পূর্ণিমা। এরপর ২০০৬ সালে এস. এ. হক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’ ছবিতে অভিনয় করে আরও প্রশংসা অর্জন করেন। দুই দশকের বেশি সময় ধরে ধারাবাহিক অভিনয়, সৌন্দর্য ও পরিশীলিত উপস্থিতির কারণে আজও তিনি সমানভাবে প্রাসঙ্গিক।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪