| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আলিয়া ভাটকে সৌদি আরবে বিশেষ সম্মাননা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ১০:৪১:১১:পূর্বাহ্ন  |  ৩৮৪০১৯ বার পঠিত
আলিয়া ভাটকে সৌদি আরবে বিশেষ সম্মাননা

রিপোর্টার্স২৪ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত রেড সি চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। চলমান উৎসবের এক গালা ডিনারে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়, যা বিশ্বজুড়ে সৃজনশীল প্রতিভাকে স্বীকৃতি দেয়ার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।

উন্মুক্তভাবে আনন্দ প্রকাশ করে আলিয়া ভাট বলেন, গোল্ডেন গ্লোবস বিশ্বব্যাপী পুরস্কার বিতরণী জগতের একটি আইকনিক অংশ, এবং এর অংশ হতে পেরে আমি অত্যন্ত খুশি। আমি ক্ষমতাবান ও যোগ্য নারীদের আরও গল্প বলার মাধ্যমে আমার ক্যারিয়ার চালিয়ে যেতে মুখিয়ে আছি।

রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কর্তৃপক্ষ আলিয়া ভাটের সম্মাননা উপলক্ষে তার অভিনয় জীবনের উদযাপনে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছেন। প্রদর্শনীতে আলিয়ার ‘হাইওয়ে’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’এবং ‘ব্রহ্মাস্ত্র’এর মতো জনপ্রিয় চলচ্চিত্রগুলোতে তার যাত্রাপথ ফুটিয়ে তোলা হয়েছে।

এছাড়া, রেড কার্পেটে আলিয়ার উপস্থিতি ছিল বিশেষ নজরকাড়া। তার গ্ল্যামারপূর্ণ সাজ এবং অসাধারণ সৌন্দর্য পুরো ভেন্যুতে আলো ছড়িয়েছে এবং উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪