| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৭ বছর পর আবার জুটি বাঁধলেন হাবিব–অলিক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ২২:৩২:৫২:অপরাহ্ন  |  ১১০২৩৬১ বার পঠিত
১৭ বছর পর আবার জুটি বাঁধলেন হাবিব–অলিক

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ২০০৭ সালে অলিকের লেখা ‘বলে তো দিয়েছি হৃদয়ের কথা’ গানটি দিয়ে দুজনের অডিওজুটির সাফল্য শুরু। গানটি বাংলাদেশ ছাড়িয়ে টলিউডেও ব্যবহৃত হয়। পরের বছর ‘বলছি তোমাকে’ অ্যালবামে অলিকের লেখা তিনটি গান সুর করেন হাবিব। পরে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘আরো ভালোবাসব তোমায়’, ‘এক পৃথিবী প্রেম’ ও ‘গলুই’–এর গানেও হাবিব–অলিকের সহযোগিতা দেখা যায়।

দীর্ঘ ১৭ বছর পর আবার অডিওতে জুটি বাঁধলেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও গীতিকার–পরিচালক এস এ হক অলিক। দুই দশকের সম্পর্ক ও বহু জনপ্রিয় গানের সাফল্যের পর নতুন গান নিয়ে ফিরছেন তারা। আজ হাবিবের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে তাদের নতুন গান ‘পিরিতি শিখাইলি’। মোট আটটি নতুন গান নিয়ে আস্তে আস্তে শ্রোতাদের সামনে হাজির হবেন এই জুটি।

অডিওতে দীর্ঘ বিরতির কারণ সম্পর্কে অলিক জানান, অডিও অ্যালবাম কমে যাওয়ার সময় দুজনেই চলচ্চিত্রকেন্দ্রিক কাজে ব্যস্ত হয়ে পড়েন। তবে সম্পর্ক ও যোগাযোগ সবসময়ই ছিল। তিনি বলেন, হাবিব যখনই মনে করেছে আমার লেখা প্রয়োজন, তখনই লিখেছি। এবার একে একে আটটি গান লিখে দিয়েছি।

দীর্ঘ বিরতির পর আবারও নতুন গানের রসায়ন কীভাবে জমে—সেটি দেখার অপেক্ষায় রয়েছেন সংগীতপ্রেমীরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪