ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা শনিবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা ৩০ পর্যন্ত—বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর শনিবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই বছর ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করবেন ১,০৭,৭০১ জন প্রার্থী। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শনিবার বেলা সাড়ে ১১টায় সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।
ভর্তি পরীক্ষা ঢাকাসহ কয়েকটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। কেন্দ্রসমূহের মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
রিপোর্টার্স২৪বাবি