| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুলি করে ইনসাফ হত্যা করা যায় না: তাসরিফ খান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ০৮:০৮:৩৮:পূর্বাহ্ন  |  ৩৭৯৭২২ বার পঠিত
গুলি করে ইনসাফ হত্যা করা যায় না: তাসরিফ খান
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার অবস্থা এখনও সংকটাপন্ন।

হাদির ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বহু ব্যক্তি। সেই তালিকায় আছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “গুলি করে ইনসাফ হত্যা করা যায় না।” এছাড়া হাদীকে নিয়ে তিনি একটি কবিতাও লিখেছেন: “বিচার চাবো বিচার চাবো, বিচার চাবো কতো? কোথায় পাবো একটা মানুষ, ওসমান হাদির মতো? বিচার চেয়েও কি বা হবে, মুছবে কি আর ক্ষত? বিশ্বজিত আর আবরাররা তো, হবেনা জীবিত! গোটা দেশটা যেন বিষফোড়া এক, মরণ ব্যাধির মতো, বিচার হবে শুনলে ভাবি, ঠাট্টা করছে না তো?”

অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “হাদি হয়তো ফিরবে, আরও জোরালো গর্জনে। আর যদি না ফেরে, তার নাম হয়ে যাবে নতুন প্রজন্মের যুদ্ধ ঘোষণা।”

হাদি গুলিবিদ্ধ হওয়ার সময় রিকশায় করে যাচ্ছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা গুলি চালায়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেলে তার অপারেশন সম্পন্ন হয়। পরে শরীরিক অবস্থা স্থিতিশীল হলে পোস্ট-অপারেটিভ কেয়ার নিশ্চিত করতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪