| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছয় মাসের জার্নিতে বদলে গেল বাঁধনের জীবন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ০৯:১৭:৩১:পূর্বাহ্ন  |  ৩৪৯২৯৮ বার পঠিত
ছয় মাসের জার্নিতে বদলে গেল বাঁধনের জীবন

রিপোর্টার্স২৪ ডেস্ক: শোবিজ অঙ্গনে খুব অল্প কয়েকজন তারকাই আছেন, যারা কেবল অভিনয় নয়। নিজের জীবনদর্শন, মানসিক শক্তি ও জীবনযাপনের ধরন দিয়ে মানুষকে অনুপ্রাণিত করতে পারেন। সেই তালিকায় নিঃসন্দেহে প্রথম সারিতে রয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে নিজেকে নতুনভাবে গড়ে তোলার গল্প শেয়ার করে আবারও অনুরাগীদের হৃদয় ছুঁয়েছেন তিনি।

রোববার (১৪ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন বাঁধন। ছবিগুলোতে তার শরীরের রূপান্তরের স্পষ্ট পার্থক্য ফুটে ওঠে। পোস্টের ক্যাপশনে তিনি তুলে ধরেন নিজের ফিটনেস যাত্রার সংগ্রাম, লড়াই এবং সাফল্যের গল্প।

বাঁধন লেখেন, ৭৮ কেজি থেকে ৬০ কেজি আমি পেরেছি। এই পথটা মোটেও সহজ ছিল না। মানসিক চাপ, অস্বাস্থ্যকর জীবনযাপন আর জিনগত কারণেই আমার ওজন খুব সহজে বেড়ে যেত। সব মিলিয়ে এই লড়াইটা ছিল ভীষণ কঠিন। ওজন বাড়ানো যতটা সহজ, কমানো তার চেয়েও অনেক বেশি কঠিন।

তিনি জানান, সঠিক চিকিৎসকের পরামর্শ, কঠোর নিয়ম মেনে চলা এবং নিজের ওপর অটল বিশ্বাস রেখে মাত্র ছয় মাসেই তিনি ১৮ কেজি ওজন কমাতে সক্ষম হয়েছেন।

এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় শক্তি হিসেবে মেয়ের ভূমিকার কথা উল্লেখ করে বাঁধন বলেন, আমার সবচেয়ে বড় শক্তি আমার মেয়ে। সে আমাকে নিয়মিত ব্যায়াম করতে উৎসাহ দিয়েছে, জাঙ্ক ফুড থেকে দূরে রেখেছে আর প্রতিদিন আমাকে বিশ্বাস জুগিয়েছে।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, এটা শুধু ওজন কমানোর গল্প নয়। এটা সুস্থ হয়ে ওঠার, নিজের ভেতরের শক্তিকে খুঁজে পাওয়ার আর আত্মসম্মান ফিরে পাওয়ার গল্প। আমি এখনও শক্ত হয়ে এগিয়ে চলেছি।

বাঁধনের এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। ভক্ত-অনুরাগীরা তার এই রূপান্তরকে সাধুবাদ জানিয়ে অনুপ্রেরণামূলক মন্তব্য করতে থাকেন। একজন ভক্ত লেখেন, আপনি সবভাবেই সুন্দর। তবে এই ওজন কমানোর যাত্রা সত্যিই মনোবল বাড়িয়ে দেয়। আরেকজন মন্তব্য করেন, এই জার্নি সত্যিই অনুপ্রেরণামূলক।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ৪০ বছর বয়সী এই অভিনেত্রী ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়েও দৃঢ় মনোবল ও অভিনয় দক্ষতার মাধ্যমে নিজেকে বারবার নতুনভাবে আবিষ্কার করছেন। পর্দায় ও বাস্তব জীবনে তার শক্ত অবস্থান আজ অনেকের কাছেই অনুপ্রেরণার প্রতীক।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪