| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই সংসার, চার সন্তান—প্রেমে অটল অর্জুন রামপাল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ০১:৫৭:৪৫:পূর্বাহ্ন  |  ৩৭১৫৭৪ বার পঠিত
দুই সংসার, চার সন্তান—প্রেমে অটল অর্জুন রামপাল

এন্টারটেইনমেন্ট ডেস্ক: চার সন্তানের বাবা হয়েও প্রেমে অটল বলিউড অভিনেতা অর্জুন রামপাল। দীর্ঘদিনের সঙ্গী মডেল ও ফ্যাশন ডিজাইনার গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি। সম্প্রতি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর একটি পডকাস্টে একসঙ্গে অতিথি হয়ে নিজেদের বাগদানের বিষয়টি নিশ্চিত করেন এই তারকা জুটি।

পডকাস্টে অর্জুন জানান, ছয় বছরের সম্পর্ককে আরও দৃঢ় করতেই তারা বাগদানের সিদ্ধান্ত নিয়েছেন। যদিও আপাতত বিয়ের পরিকল্পনা নেই, তবে দীর্ঘদিনের লিভ-ইন সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতেই এই পদক্ষেপ। এই দম্পতির ঘরে ইতোমধ্যে রয়েছে দুই সন্তান।

সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে অর্জুন বলেন, একটি সুস্থ সম্পর্কে মানসিক ও শারীরিক সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, স্বচ্ছতা ও একনিষ্ঠতাই তাদের সম্পর্কের ভিত্তি।

অর্জুন রামপাল ১৯৯৮ সালে মডেল মেহের জেসিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সংসারে তাদের দুই কন্যা রয়েছে। ২০১৯ সালে বিচ্ছেদের পর একই বছর গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। বর্তমানে দুই সংসারের চার সন্তানের বাবা অভিনেতা।


বয়সের পার্থক্য কিংবা সামাজিক সমালোচনা তাদের সম্পর্কে প্রভাব ফেলেনি বলে জানান অর্জুন। তার ভাষায়, পারস্পরিক বোঝাপড়া ও মানসিক মিলই এই সম্পর্ককে এগিয়ে নিচ্ছে। বাগদানের মাধ্যমে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বলিউডের এই জনপ্রিয় তারকা।

রিপোর্টার্স২৪/বাবি                                                                                                                                                                                              সূত্র: এনডিটিভি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪