| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কণার ‘মেহেন্দি’গানে নাচে মাতালেন নোরা ফাতেহি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ০৩:৫৯:২৪:পূর্বাহ্ন  |  ১১০৫০৯৬ বার পঠিত
কণার ‘মেহেন্দি’গানে নাচে মাতালেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক: বাংলা গানের সুরে এবার নেচে আলোচনায় উঠে এলেন বলিউড তারকা নোরা ফাতেহি। জনপ্রিয় সংগীতশিল্পী কণার নতুন গান ‘মেহেন্দি’-তে নাচতে দেখা গেছে এই গ্ল্যামারাস নৃত্যশিল্পীকে।

সম্প্রতি প্রকাশিত গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সানজয়। কণার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শিল্পী নিশ। গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

গানের ছন্দে হালকা ও প্রাণবন্ত নাচে মেতে ওঠেন নোরা ফাতেহি। ভিডিওতে তার সঙ্গে নাচতে দেখা যায় গানটির সুরকার সানজয়কেও। নাচের এই মুহূর্তটি সানজয় নিজেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন। ক্যাপশনে লেখেন ‘ওর হাতে মেহেন্দি’।

ভিডিওটি প্রকাশের মাত্র ২০ ঘণ্টার মধ্যেই ১০ হাজারের বেশি রিঅ্যাকশন পায় সামাজিক যোগাযোগমাধ্যমে। নোরা ফাতেহিও মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজি দিয়ে নিজের প্রতিক্রিয়া জানান।

নেটিজেনদের মন্তব্যে উঠে আসে উচ্ছ্বাস। অনেকেই লিখেছেন,বাংলা গানে নোরার নাচ দেখতে সত্যিই অসাধারণ লাগছে। আবার কেউ কেউ বলছেন, এই ভিডিও বাংলা গানের প্রতি আন্তর্জাতিক আগ্রহ বাড়াবে।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘মেহেন্দি’ গানটির অফিসিয়াল ভিডিও ইতোমধ্যে ৪২ লাখের বেশি ভিউ অর্জন করেছে এবং এখনো দর্শক-শ্রোতাদের মন জয় করে চলেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪