| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চরিত্রের প্রয়োজনে যেকোন ‘ত্যাগ’ স্বীকারে প্রস্তুত শুভ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৬, ২০২৫ ইং | ২২:৩৪:২৪:অপরাহ্ন  |  ৩৬১৭৫৭ বার পঠিত
চরিত্রের প্রয়োজনে যেকোন ‘ত্যাগ’ স্বীকারে প্রস্তুত শুভ

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের পোস্টারবয় নায়ক আরিফিন শুভ সম্প্রতি মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘নূর’ সিনেমায় অনস্ক্রিন নিজের চুল ছেঁটে একটি বিরল দৃশ্যে অভিনয় করেছেন। মাত্র ৮ মিনিটের জন্য চুল ফেলার এই সিদ্ধান্ত দর্শক এবং সমালোচকদের মধ্যে মুগ্ধতা সৃষ্টি করেছে।

অভিনেতা ভিডিও শেয়ার করে লিখেছেন, এই ছোট্ট চেষ্টার জন্য আপনারা যে ভালোবাসা দেখাচ্ছেন, এটি আমাকে নতুন কিছু করার সাহস দিচ্ছে। সিনেমার এই অংশ শুধু কাজ নয়, এটি আমার অনুভূতির প্রতিফলন।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পরিচালক প্রথমে চুল ছেঁটানোর পক্ষে ছিলেন না, কারণ এতে নায়ককে দীর্ঘদিন ছোট চুলে থাকতে হতো এবং অন্য কাজের কনটিনিউটিতে সমস্যা হতো। কিন্তু আরিফিন শুভ চরিত্রের প্রকৃত আবেগ ধরতে নিজের চুল ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন।


সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। ১১ ডিসেম্বর বায়োস্কোপ প্লাসে মুক্তি পাওয়া ‘নূর’ একটি অদ্ভুত ও টানটান উত্তেজনাপূর্ণ যন্ত্রণাময় প্রেমকাহিনী উপস্থাপন করেছে। 

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪