| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতের হাইকমিশনারের কার্যকলাপের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৮, ২০২৫ ইং | ০৩:০৪:২৯:পূর্বাহ্ন  |  ১০৯০৩৮৭ বার পঠিত
ভারতের হাইকমিশনারের কার্যকলাপের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি: ভারতের হাইকমিশনারের কথিত হস্তক্ষেপ ও দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আজাদি’ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে একদল শিক্ষার্থী।

বুধবার রাত ১০টায় মধুর ক্যান্টিন প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। শিক্ষার্থীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘আধিপত্যবাদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’সহ নানা স্লোগান দেন।

সমাবেশে ডাকসু সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, জুলাই বিপ্লবের সময় ভারতের নিযুক্ত হাইকমিশনার প্রণয় ভার্মা ‘হাসিনা-কামাল’-এর নেতৃত্বে সংঘটিত গণহত্যার নীলনকশা প্রণয়নে দফায় দফায় যোগাযোগ করেছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪