| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভিনয় না করেই কাঁপালেন জুহি: সম্পদ প্রায় ১০ হাজার কোটি টাকা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৮, ২০২৫ ইং | ০৭:০৮:১৮:পূর্বাহ্ন  |  ৩৫৩০১৩ বার পঠিত
অভিনয় না করেই কাঁপালেন জুহি: সম্পদ প্রায় ১০ হাজার কোটি টাকা

এন্টারটেইনমেন্ট ডেস্ক: নব্বই দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী জুহি চাওলা বর্তমানে ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী। অভিনয়ে অনিয়মিত থাকলেও ব্যবসায়িক সাফল্যে তাঁর মোট সম্পদ দাঁড়িয়েছে প্রায় ৭ হাজার ৭৯০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৭০০ কোটি টাকা)।

হারুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, এক বছরে জুহির সম্পদ বেড়েছে প্রায় ৩ হাজার ১৯০ কোটি রুপি। এর বড় অংশ এসেছে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মূল্যবৃদ্ধি ও বিনিয়োগ থেকে।

স্বামী জয় মেহতা ও শাহরুখ খানের সঙ্গে কেকেআরের মালিকানায় যুক্ত জুহি প্রথম দিকে দলের ব্যর্থতায় সমালোচনার মুখে পড়লেও ঝুঁকি নিতে পিছপা হননি। বর্তমানে কেকেআরের বাজারমূল্য প্রায় ৯ হাজার কোটি রুপির বেশি। ২০২৪ সালে আইপিএল শিরোপা জয়ের পর দলের ব্র্যান্ড ভ্যালু আরও বেড়েছে।

১৯৮৬ সালে ‘সালতানাত’ দিয়ে চলচ্চিত্রে অভিষেকের পর ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘ডর’, ‘ইয়েস বস’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’-এর মতো একাধিক হিট ছবিতে অভিনয় করেন জুহি। ২০১০-এর পর অভিনয় কমিয়ে নির্বাচিত কাজেই সীমাবদ্ধ থাকেন। সর্বশেষ তাঁকে দেখা যায় ২০২৩ সালে নেটফ্লিক্সের ‘ফ্রাইডে নাইট প্ল্যান’ ছবিতে।


ব্যবসা ও বিনিয়োগে সাফল্যের সুবাদে জুহি চাওলা এখন ভারতের শীর্ষ নারী উদ্যোক্তাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪