| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে উত্তাল ঢাবি-চবি-রাবি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৮, ২০২৫ ইং | ২৩:৪২:৪২:অপরাহ্ন  |  ৮৬৯৬৬৫ বার পঠিত
ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে উত্তাল ঢাবি-চবি-রাবি
ছবির ক্যাপশন: রাবি প্রতিনিধি

স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার পর বিক্ষোভ মিছিল করেছেন। রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে উত্তাল করেন এলাকাটি।

বিক্ষোভকারীরা নানা ধরনের স্লোগান দেন। এর মধ্যে ছিল‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’,‘বিচার বিচার বিচার চাই’,‘হাদি হত্যার বিচার চাই’,

আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ’,‘দিল্লি যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি’,‘ভারত ভক্তি ছাড়ো, সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’।

ঢাবি শিক্ষার্থী রিয়াদুল ইসলাম জুবা বলেন, জুলাইয়ে আমরা ভারতীয় আধিপত্যবাদকে দেশ থেকে বিতাড়িত করার জন্য সরকারের ওপর ভরসা করেছিলাম। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ভারতের আধিপত্যের কাছে নতজানু হয়েছে। জুলাইয়ে শহীদরা এজন্য জীবন দিয়েছে না।

তিনি আরও বলেন, এসময় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের দাবিও জানাই। পাশাপাশি শহীদ শরিফ ওসমান হাদির হত্যার ন্যায়বিচার চাই।

শিক্ষার্থীদের এই বিক্ষোভ রাত পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে, তবে রাজু ভাস্কর্য ও আশপাশের এলাকায় পরিস্থিতি কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪