| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাবিতে মুজিব হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদী হল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ০৩:৫২:৪২:পূর্বাহ্ন  |  ৮৬৭৮৪৫ বার পঠিত
ঢাবিতে মুজিব হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদী হল

সিনিয়র রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদী হল’ হিসেবে নামকরণ করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদীর মৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন এবং হলের সামনে ব্যানার ঝুলিয়ে নতুন নামের দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপেও শিক্ষার্থীরা হলের নাম পরিবর্তনের দাবি তুলেন এবং সহমর্মিতা প্রকাশ করেন। কিছু শিক্ষার্থী শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নামও পরিবর্তন করে শহীদ ফেলানী হল করার প্রস্তাব দিয়েছেন।

মুজিব হল সংসদের জিএস আহমেদ আল সাবাহ জানান, হলের নাম পরিবর্তনের জন্য শিক্ষার্থীরা পূর্বেও ভিসিকে স্মারকলিপি দিয়েছেন, কিন্তু প্রশাসনের কিছু বাধার কারণে নাম পরিবর্তন সম্ভব হয়নি। এ ঘটনায় হাদী ভাইয়ের মৃত্যু একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। এজিএস মুশফিক তাজওয়ার মাহী বলেন, খুনির নামে হল রাখা যাবে না। মুজিব হলকে শহীদ শরীফ ওসমান হাদীর নামে নামকরণ করা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪