| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শান্তিপূর্ণ ও শৃঙ্খলা বজায় রেখে প্রতিবাদ জানানোর আহ্বান ডাকসু ভিপি’র

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ০৭:০৬:৫১:পূর্বাহ্ন  |  ১০৭৬৮৮২ বার পঠিত
শান্তিপূর্ণ ও শৃঙ্খলা বজায় রেখে প্রতিবাদ জানানোর  আহ্বান ডাকসু ভিপি’র

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম হাদির মৃত্যুতে ছাত্র-জনতার শান্তিপূর্ণ বিক্ষোভকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে বলে সতর্ক করেছেন।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো বার্তায় তিনি বলেন, আধিপত্যবাদ বিরোধী অগ্রসেনানী শরিফ ওসমান হাদির খুনিদের শাস্তি নিশ্চিত করা এবং দেশপ্রেমিক ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম এখন সময়ের দাবি। তিনি সম্প্রতি গণমাধ্যম অফিসে হামলা ও অগ্নিসংযোগকে এ ধরনের অপচেষ্টার অংশ হিসেবে উল্লেখ করেন।

সাদিক কায়েম দেশের ছাত্র-জনতাকে সচেতন, সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, প্ররোচনা ও ষড়যন্ত্র প্রতিহত করে বিপ্লবের চেতনা রক্ষা করতে রাজপথে দৃঢ় অবস্থান বজায় রাখতে হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪