আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেও ঘরোয়া রাজনৈতিক বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না ভারত। এমনটি জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশনের এক মুখপাত্র বলেন, “ভারত ও বাংলাদেশের উভয় দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা অবগত যে বাংলাদেশের পরিস্থিতি এখনও পরিবর্তনশীল ও বিকাশমান। এই পরিস্থিতি গভীর, নিরপেক্ষ ও সতর্ক বিশ্লেষণের দাবি রাখে।”
বিবৃতিতে আরও বলা হয়, কোনো দেশেই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে প্রায়শই অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক পরিণতি দেখা যায়। এর উদাহরণ হিসেবে জুলাই আন্দোলনের মুখ্য নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড উল্লেখ করা হয়েছে।
হাইকমিশন স্পষ্ট করেছেন, ভারত বাংলাদেশে চলমান ঘটনাপ্রবাহের দিকে মনোযোগী থাকলেও প্রতিবেশী দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না। ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চা থেকে সম্পূর্ণ বিরত রয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি