| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সম্পর্ক নিয়ে ‘ওল্ড স্কুল’ ভাবনায় অনন্যা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২০, ২০২৫ ইং | ০২:১৯:২২:পূর্বাহ্ন  |  ৩৪৬৫২৬ বার পঠিত
সম্পর্ক নিয়ে ‘ওল্ড স্কুল’ ভাবনায় অনন্যা

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ব্যক্তিগত জীবনে সম্পর্কের ভাঙন পেরিয়ে প্রেম ও সম্পর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, দ্রুত প্রেমে পড়া বা ‘হুকআপ কালচার’-এ তিনি বিশ্বাসী নন।

অনন্যার ভাষ্য, প্রেমের ক্ষেত্রে তিনি “ওল্ড স্কুল”—ধীরে গড়ে ওঠা, গভীর অনুভূতির সম্পর্কই তাঁর পছন্দ। আজকের প্রজন্মের তাড়াহুড়ো করে প্রেমে পড়া ও দ্রুত বিচ্ছেদের প্রবণতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেন না তিনি।

অভিনেত্রী বলেন, পরিবার তাঁর জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার। তাই সম্পর্কেও তিনি পারিবারিক বন্ধন ও স্থায়িত্ব চান। আমি চাই, আমার সঙ্গীর পরিবার যেন আমার পরিবার হয়ে ওঠে, বলেন অনন্যা।

তিনি আরও জানান, প্রেমিকের কাছে তাঁর চাওয়া খুব সাধারণ—মন দিয়ে শোনা ও মানসিক ভরসা। সমস্যার সমাধানের চেয়ে একজন নির্ভরযোগ্য সঙ্গীর উপস্থিতিকেই তিনি বেশি গুরুত্ব দেন।


এদিকে কাজের দিক থেকে ব্যস্ত অনন্যা। আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ‘তু মেরা ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪