| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতের প্রথম মিস ইন্ডিয়া মেহের ক্যাস্তেলিনোর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ২২:৪৬:৫৫:অপরাহ্ন  |  ২৪৭৬৮৬৪ বার পঠিত
ভারতের প্রথম মিস ইন্ডিয়া মেহের ক্যাস্তেলিনোর মৃত্যু

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভারতের প্রথম ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ বিজয়ী এবং ফ্যাশন সাংবাদিকতার অগ্রদূত মেহের ক্যাস্তেলিনো আর নেই। বুধবার (১৭ ডিসেম্বর) তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুর সময় তিনি ছেলে কার্ল, পুত্রবধূ নিশা, মেয়ে ক্রিস্টিনা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ১৯৬৪ সালে ফেমিনা মিস ইন্ডিয়া খেতাব জিতে জাতীয় পরিচিতি পান মেহের ক্যাস্তেলিনো। এরপর মিস ইউনিভার্স ও মিস ইউনাইটেড নেশনস প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করে তিনি ভবিষ্যৎ সৌন্দর্য প্রতিযোগীদের জন্য পথপ্রদর্শক হয়ে ওঠেন।

মুম্বাইয়ে জন্ম নেওয়া মেহের ক্যাস্তেলিনোর মিস ইন্ডিয়া জয় সে সময় ভারতীয় নারীদের আত্মপ্রকাশের একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। পরে তিনি ফ্যাশন সাংবাদিকতায় যুক্ত হন। ১৯৭৩ সালে ‘ইভস উইকলি’তে তার প্রথম লেখা প্রকাশিত হয়। স্টাইল ও সংস্কৃতি বিষয়ে তার লেখালেখি আজও আলোচিত।

মেহের ক্যাস্তেলিনোর মৃত্যুতে ফেমিনা মিস ইন্ডিয়া তাদের অফিসিয়াল ইনস্টাগ্রামে শোক জানিয়ে তাকে ‘একজন পথিকৃৎ’ হিসেবে উল্লেখ করেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪