| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় নিন্দা ডাকসুর

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২০, ২০২৫ ইং | ০৬:৫৭:৫৭:পূর্বাহ্ন  |  ৩৩৮৭২৫ বার পঠিত
গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় নিন্দা ডাকসুর

ঢাবি প্রতিনিধি: প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং নিউ এজের সম্পাদক নুরুল কবীরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

শুক্রবার এক বিবৃতিতে ডাকসু জানায়, স্বাধীন গণমাধ্যম রাষ্ট্রের স্থিতিশীলতার ভিত্তি। সাংবাদিক ও সম্পাদকদের ওপর যে সহিংসতা ও ভাঙচুর চালানো হয়েছে, তা অগ্রহণযোগ্য। ধর্ম অবমাননার ঘটনার বিচার আইন ও আদালতের মাধ্যমে হতে হবে; আইন নিজের হাতে নেওয়া গ্রহণযোগ্য নয়।

ডাকসু অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, সাংবাদিক ও গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংসতা ও স্যাবোটাজের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সবাইকে সতর্ক থাকতে এবং নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ন্যায়বিচারের পথে থাকারও আহ্বান জানানো হয়।

ওসমান হাদির স্বপ্ন অনুযায়ী, মেধা ও জ্ঞানের শক্তিতে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪