| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদীকে নিয়ে গুজব: ছাত্রদলকে জড়িয়ে শিবির কর্মীর পোস্ট

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২০, ২০২৫ ইং | ২০:৪২:০৩:অপরাহ্ন  |  ৮৬২৯৭১ বার পঠিত
হাদীকে নিয়ে গুজব: ছাত্রদলকে জড়িয়ে শিবির কর্মীর পোস্ট

চবি প্রতিনিধি: শহীদ হাদীর কবর খোঁড়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে ছাত্রদলকে জড়িয়ে মিথ্যাচারের অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের ভিপি ও শিবির কর্মী বোরহান উদ্দিনের বিরুদ্ধে।

ফেসবুক পোস্টে বোরহান দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কবি নজরুলের পাশে কবর খোঁড়ায় বামপন্থি ও ছাত্রদল বাধা দিচ্ছে। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়লে তিনি তা মুছে ফেলেন। কমেন্টে ডাকসু নেত্রী রাফিয়া লেখেন, “ভুয়া খবর ছড়াচ্ছেন কেন? এমন সময়েও রাজনীতি?”

চবি শিবির সভাপতি মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থলে সামান্য কথাকাটাকাটি হয়েছিল, যা সামাজিক মাধ্যমে অতিরঞ্জিত হয়েছে। বিষয়টি নিয়ে বোরহানের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

চবি ছাত্রদলের সভাপতি মোহাম্মদ মহসিন বলেন, শিবির রাজনৈতিকভাবে মোকাবিলা না করে ভুয়া আইডি ও গুজব ছড়িয়ে অপরাজনীতির পথ বেছে নিচ্ছে। এ ধরনের পোস্ট তাদের সেই প্রবণতারই প্রমাণ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪