| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি, তবু মঞ্চে...

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ০১:২৪:৫৭:পূর্বাহ্ন  |  ১১০৪১০৮ বার পঠিত
সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি, তবু মঞ্চে...

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভারতের মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। আমেরিকান ডিজে ডেভিড গেটার কনসার্টে অংশ নিতে সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার পথে তাঁর বহনকারী গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। এতে নোরার মাথায় আঘাত লেগে কনকাশন হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় জড়িত অপর গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। দুর্ঘটনার পরপরই নোরাকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা সিটি স্ক্যান করে মস্তিষ্কে রক্তক্ষরণ বা কোনো অভ্যন্তরীণ আঘাতের প্রমাণ পাননি। তবে মাথায় আঘাতজনিত কনকাশন ধরা পড়ায় তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।

চিকিৎসকদের পরামর্শ সত্ত্বেও নোরা ফাতেহি সানবার্ন ফেস্টিভ্যালে পারফর্ম করার সিদ্ধান্ত নিয়েছেন। ওই কনসার্টে তিনি ডেভিড গেটার সঙ্গে মঞ্চে পারফর্ম করবেন এবং তাদের আসন্ন আন্তর্জাতিক সিঙ্গেলের একটি ঝলকও উপস্থাপন করার কথা রয়েছে। সিঙ্গেলটিতে ডেভিড গেটা ও মার্কিন গায়িকা সিয়ারা’র সঙ্গে নোরা ফাতেহি কাজ করছেন।

সম্প্রতি মরক্কান বংশোদ্ভূত এই বলিউড তারকা যুক্তরাষ্ট্রের জনপ্রিয় লেট নাইট শো ‘দ্য জিমি ফ্যালন শো’-তে অভিষেক করেছেন। সেখানে তিনি জ্যামাইকান গায়িকা শেনসিয়ার সঙ্গে ‘হোয়াট ডু আই নো? জাস্ট অ্যা গার্ল’ গানটিতে পারফর্ম করেন।


মিউজিকের পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন নোরা ফাতেহি। দক্ষিণী চলচ্চিত্র ‘কাঞ্চনা ৪’ ও ‘কেডি: দ্য ডেভিল’-এ কাজ করছেন তিনি। চলতি বছরে তার মুক্তিপ্রাপ্ত ও আসন্ন প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে ‘বি হ্যাপি’, ‘উফ ইয়ে সিয়াপা’ এবং ইশান খাট্টারের বিপরীতে ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪