ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) রোববার বিশ্ববিদ্যালয় উপাচার্য কার্যালয় ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেছে। তারা দাবি করেছে, শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ এবং ফজিলাতুন্নেছা হলের নাম ‘শহীদ ফেলানী হল’ রাখা হোক।
ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ জানিয়েছেন, কর্মসূচিতে গত বছরের জুলাই অভ্যুত্থানে ‘গণহত্যা’ সমর্থনকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও তুলবে ডাকসু।
ভিসি অফিস ঘেরাও কর্মসূচি ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে আগামীকাল দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
এর আগে গত বৃহস্পতিবার রাত ২টার দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পর শেখ মুজিবুর রহমান হলের হল সংসদের ভিপি-জিএস পোস্টার লাগিয়ে তা ‘শহীদ শরিফ ওসমান হাদি হল’ হিসেবে উল্লেখ করেছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি