| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যাত্রাবাড়ীর মাদরাসা থেকে ৯ বছরের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ০৬:০৫:৫১:পূর্বাহ্ন  |  ৮৫৯৭৮৭ বার পঠিত
যাত্রাবাড়ীর মাদরাসা থেকে ৯ বছরের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ীতে একটি মাদরাসা থেকে ফাঁস দেওয়া অবস্থায় ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি হত্যা না আত্মহত্যা—তা তদন্ত করে দেখা হচ্ছে।

শনিবার (২০ ডিসেম্বর) রাত ১১টার দিকে যাত্রাবাড়ীর স্কান মাদরাসা থেকে মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, দিনের কোনো এক সময় শিশুটির মৃত্যু হয়।

খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে মাদরাসার সামনে স্থানীয়দের ভিড় ও উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছায়। রাত সাড়ে ১১টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় গোয়েন্দা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও আশপাশের লোকজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তিনি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪