| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তালা, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১৬:৪৫:০৪:অপরাহ্ন  |  ৮৫৭১৭৪ বার পঠিত
শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তালা, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

শেরপুর প্রতিনিধি: কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগসহ ৮ দফা দাবিতে পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ২১ ডিসেম্বর রবিবার সকালে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এর আগে গত ১৭ তারিখ বুধবার থেকে শিক্ষার্থীরা একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন। এতে বোর্ড ফাইনাল পরীক্ষায় অংশ নেননি কোনো শিক্ষার্থী। দুইদিন সরকারি ছুটির পর রবিবার সকাল থেকে আবারও সারা দেশের মোট ১৮টি সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মতোই প্রধান ফটকে তালা ঝুলিয়ে চলছে কর্মসূচি।

শিক্ষার্থীরা জানান, গত ৯ মাস ধরে তারা দাবিগুলো সরকারের বিভিন্ন পর্যায়ে জানিয়ে আসছেন। কিন্তু কোনো সমাধান মেলেনি। শিক্ষা সচিবের আশ্বাসে কর্মসূচি নানা সময় স্থগিত করলেও কোনো সমাধান হয়নি। তাদের দাবির পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে লিখিত প্রজ্ঞাপন প্রকাশ না হওয়া পর্যন্ত টানা কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

শিক্ষার্থীদের ৮ দফা দাবিগুলো হলো:
১. ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে।
২. উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করতে হবে।
৩. কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষক সংকট দূর করতে হবে।
৪. কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে।
৫. সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে।
৬. ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরিতে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন দিতে হবে।
৭. কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে।
৮. উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪