| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘ফেলানী হল’ নামের পরিবর্তে নতুন প্রস্তাব ‘বীরপ্রতীক সিতারা বেগম হল’

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১৮:০৩:০১:অপরাহ্ন  |  ৮৫৭৪৯৩ বার পঠিত
‘ফেলানী হল’ নামের পরিবর্তে  নতুন  প্রস্তাব ‘বীরপ্রতীক সিতারা বেগম হল’
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ছাত্রীদের ভোটের ফলাফল অনুযায়ী ‘ফেলানী হল’ নামকরণের দাবিতে সরে এসে হলটির নতুন নাম হিসেবে প্রস্তাব দিয়েছে ‘বীরপ্রতীক সিতারা বেগম হল’। ডাকসুর নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিন দফা দাবি সংবলিত স্মারকলিপি জমা দিয়েছেন।

হলের অধিকাংশ ছাত্রী ভোটে ‘বীরপ্রতীক সিতারা বেগম’ নামকরণের পক্ষে সায় দেন। এর পর ডাকসুর নেতারা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সায়মা হক বিদিশার কাছে তিন দফা দাবি সংবলিত স্মারকলিপি জমা দেন।

ডাকসু ও হল সংসদের নেতৃবৃন্দের স্মারকলিপিতে বলা হয়েছে, ঢাবিতে শেখ পরিবারের পাঁচটি স্থাপনার নাম পরিবর্তন করা হোক। এর মধ্যে রয়েছে শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, সুলতানা কামাল হোস্টেল, কর্মচারীদের ভবন শেখ রাসেল টাওয়ার ও বঙ্গবন্ধু টাওয়ার।

নতুন প্রস্তাব অনুযায়ী, শেখ মুজিবুর রহমান হলকে ‘শহীদ ওসমান হাদি হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলকে ‘বীরপ্রতীক সিতারা বেগম হল’ নামকরণ করা হবে।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ঢাবিতে এখনও ফ্যাসিবাদের আইকন রয়েছে, তাই পাঁচটি হলের নাম পরিবর্তন জরুরি। পাশাপাশি, প্রশাসন ও শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

হল সংসদের সাধারণ সম্পাদক মিফতাহুল জান্নাত রিফাত বলেন, মেয়েদের অধিকাংশ আকাঙ্ক্ষা ছিল একজন নারী মুক্তিযোদ্ধাকে আমাদের হলের নামে স্বীকৃতি দেওয়া। তাই ‘বীরপ্রতীক সিতারা বেগম’ নামে নতুন নামকরণের পক্ষে ভোট দেয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪