| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সমাবর্তন কনসার্ট বাতিল: কারণ জানালো শিরোনামহীন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১৮:৫৩:৫৩:অপরাহ্ন  |  ১০৮৭৬২৮ বার পঠিত
সমাবর্তন কনসার্ট বাতিল: কারণ জানালো শিরোনামহীন
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন পারফর্ম করার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে কনসার্ট বাতিল করা হয়।

সমাবর্তনে উপস্থিত একাংশ অতিথির অভিযোগ, ব্যান্ডটি ইচ্ছাকৃতভাবে কনসার্টে অংশ নেনি। তবে বিভ্রান্তি দূর করতে শিরোনামহীন তাদের অবস্থান স্পষ্ট করেছে।

রোববার (২১ ডিসেম্বর) ব্যান্ডটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, পারফর্ম করার সব প্রস্তুতি সম্পন্ন ছিল এবং আয়োজকদের কাছ থেকে সম্মানীর ৩০ শতাংশ অগ্রিমও গ্রহণ করা হয়েছিল। ২০ ডিসেম্বর রাত আনুমানিক ৯টায় জানানো হয়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, তাই কনভোকেশনের সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠান হওয়ায় নিয়মের ব্যতিক্রম করেও পূর্ণ সম্মানী না থাকলে পারফর্ম করতে সম্মত থাকত ব্যান্ড। একই দিনে স্টেট ইউনিভার্সিটির কনভোকেশন কনসার্টও রাষ্ট্রীয় শোক দিবসের কারণে বাতিল করা হয়েছিল।

শেষে ব্যান্ডটি জানিয়েছে, কনসার্ট বাতিলের কারণে তাদেরও দুঃখ ও আর্থিক ক্ষতি হয়েছে, কিন্তু অতিথিদের ধারণা যে তারা ইচ্ছাকৃতভাবে অনুষ্ঠান বাতিল করেছে, তা সম্পূর্ণ সত্য নয়।

উল্লেখ্য, শিরোনামহীনের পাশাপাশি কণ্ঠশিল্পী পড়শীর পারফর্মও বাতিল করা হয়েছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪