| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ছবি বিকৃত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ০৩:৪২:১৭:পূর্বাহ্ন  |  ৮৫১১১০ বার পঠিত
জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ছবি বিকৃত

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি-জিএসসহ চার প্রার্থীর ছবি বিকৃত হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বোটানিক্যাল গার্ডেনের লোহার রেলিংয়ে ঝুলানো অবস্থায় বিকৃত করা ছবি সম্বলিত পোস্টার পাওয়া যায়। এতে ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম, জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ, কার্যনির্বাহী সদস্য প্রার্থী সালেম হোসেন সিয়াম ও অপর কার্যনির্বাহী সদস্য প্রার্থী মো. আব্দুল্লাহ আল ফারুকের ছবি বিকৃত ছিল। মুহূর্তের মধ্যে এই পোস্টারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

প্যানেলের কার্যনির্বাহী সদস্য প্রার্থী সালেম হোসেন সিয়াম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা সব সময় সহাবস্থান ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করি। যারা ছবি বিকৃতির মতো নিকৃষ্ট পন্থা অবলম্বন করেছেন, আমরা এর তীব্র নিন্দা জানাই। আশা করি শিক্ষার্থীরা নির্বাচনে সমুচিত জবাব দিবে।

ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, ক্যাম্পাসে সুষ্ঠু ধারার রাজনীতি আমরা চাই। এভাবে পোস্টার ও ছবি বিকৃতি করে শিবিরকে দমিয়ে রাখা যাবে না। যারা এই কাজ করেছে, তাদের প্রতি আমরা নিন্দা জানাই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ও নির্বাচন কমিশনার ড. মো. শহিদুল ইসলাম বলেন, এ ধরনের অভিযোগ আমাদের কাছে এখনও পৌঁছায়নি। তাই এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪