| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দীপু চন্দ্র দাসকে হত্যার ঘটনায় জাহ্নবী কাপুরের তীব্র নিন্দা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৫, ২০২৫ ইং | ১৭:৪৫:৩৩:অপরাহ্ন  |  ১০৫৭৪০৩ বার পঠিত
দীপু চন্দ্র দাসকে হত্যার ঘটনায় জাহ্নবী কাপুরের তীব্র নিন্দা

বিনোদন ডেস্ক: বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকায় দীপু চন্দ্র দাস নামের এক হিন্দু তরুণকে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। এই ঘটনাকে তিনি সরাসরি ‘খুন’ এবং ‘নির্মম হত্যাযজ্ঞ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া জানান জাহ্নবী কাপুর। ‘দীপু চন্দ্র দাস’ শিরোনামে দেওয়া ওই স্টোরিতে তিনি ঘটনার ভয়াবহতা ও মানবিক দিক তুলে ধরেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে জাহ্নবী লেখেন, বাংলাদেশে যা ঘটছে তা ভয়াবহ বর্বরতা। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সরাসরি হত্যাকাণ্ড। যদি এখনো দীপু চন্দ্র দাসের হত্যার বিষয়ে না জেনে থাকেন, তবে পড়ুন, ভিডিও দেখুন এবং প্রশ্ন করুন। এই ঘটনা দেখার পরও যদি কারো ভেতরে ক্ষোভ না জন্মায়, তবে এমন নির্দয়তা আমাদের সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেবে।

তিনি আরও লেখেন, আমরা পৃথিবীর দূরের কোনো ঘটনার জন্য দুঃখ প্রকাশ করি, অথচ আমাদের নিজেদের ভাই-বোনেরা এমনভাবে প্রাণ হারাচ্ছে। মানবতা হারিয়ে যাওয়ার আগে যে কোনো ধরনের চরমপন্থা ও সহিংসতার বিরুদ্ধে আমাদের স্পষ্টভাবে দাঁড়াতে হবে।

জাহ্নবী কাপুরের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তার অবস্থানকে সাহসী ও মানবিক বলে উল্লেখ করে অনেক নেটিজেন প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেন, দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের বিরুদ্ধে জাহ্নবীর প্রতিবাদ প্রমাণ করে তিনি সত্যিকার অর্থেই সাহসী একজন মানুষ। আরেকজন লেখেন, এই বিষয়ে কথা বলার সাহস দেখানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, অন্তত জাহ্নবী সেটা করেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দীপু চন্দ্র দাসকে স্থানীয় জনতা পিটিয়ে হত্যা করে এবং পরে আগুনে পুড়িয়ে দেয় বলে অভিযোগ উঠে। এই ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ঘটনাটি ঘিরে মানবাধিকার ও সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যার প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গন থেকেও প্রতিবাদী কণ্ঠ উঠে আসছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪