এন্টারটেইনমেন্ট ডেস্ক: বড়দিন মানেই ‘হোম অ্যালোন’, ‘আ ক্রিসমাস ক্যারোল’সহ নানা ক্রিসমাস সিনেমা ঘুরেফিরে আলোচিত হয়। আইএমডিবি সর্বকালের সেরা ১০০ ক্রিসমাস সিনেমার তালিকা করেছে। সেই তালিকা থেকে সেরা পাঁচটি সিনেমার সংক্ষিপ্ত পরিচয়:
১. ইটস আ ওয়ান্ডারফুল লাইফ (1946)
পরিচালক: ফ্রাঙ্ক কাপরা
গল্পে দেখা যায়, পরিবার ও সমাজের দায়ভার নিয়ে ক্লান্ত জর্জ বেইলির জীবনযাপন, আত্মহত্যার সিদ্ধান্ত নেয়ার মুহূর্তে তাকে বাঁচাতে স্বর্গ থেকে আসে এক দেবদূত। বিশ্বজুড়ে এটি ক্রিসমাস ক্ল্যাসিক হিসেবে জনপ্রিয়।
২. হোম অ্যালোন (1990)
পরিচালক: ক্রিস কলম্বাস
শিকাগোর এক পরিবারের আট বছর বয়সী কেভিন বড়দিনে ভুলে বাড়িতে একা পড়ে। এরপর ঘটে নানা ঘটনার সঙ্গে তার লড়াই। কেভিনের চরিত্রে অভিনয় করেছেন ম্যাকোলি কালকিন।
৩. ডাই হার্ড (1988)
পরিচালক: জন ম্যাকটিয়ারনান
বড়দিনে একটি ভবনে আটকে পড়া পুলিশ জন ম্যাকলেনের সন্ত্রাসীদের সঙ্গে লড়াইয়ের গল্পে নির্মিত এই অ্যাকশন সিনেমা বড়দিনের ক্লাসিক হিসেবে পরিচিত।
৪. আ ক্রিসমাস ক্যারোল (1951)
পরিচালক: ব্রায়ান ডেসমন্ড হার্স্ট
ক্রজ এবেনেজার নামে এক ধনী ও কৃপণ ব্যবসায়ীর জীবনে বড়দিনের মধ্য দিয়ে আসে পরিবর্তন। চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত।
৫. এলফ (2003)
পরিচালক: জন ফ্যাভরো
মানব শিশু বাডি ভুল করে সান্তা ক্লজের ব্যাগে ঢুকে উত্তর মেরুতে চলে যায়। সেখানে এলফদের সঙ্গে বড় হয়ে নিউইয়র্কে ফিরে আসে। এটি একটি ক্রিসমাস কমেডি।