| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বড়দিনে ভক্তদের শুভেচ্ছা জয়া আহসানের, ভক্তদের জন্য বিশেষ বার্তা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ১০:৪৫:৫৩:পূর্বাহ্ন  |  ১০৮০৩২৭ বার পঠিত
বড়দিনে ভক্তদের শুভেচ্ছা জয়া আহসানের, ভক্তদের জন্য বিশেষ বার্তা

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বজুড়ে খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) উদযাপিত হয়েছে। বাংলাদেশেও উৎসবটি পালিত হয়েছে আনন্দমুখর ও মর্যাদাপূর্ণ পরিবেশে। এই উৎসবের আমেজ ছুঁয়ে গেছে দেশের সাংস্কৃতিক অঙ্গনেও; সাধারণ মানুষ যেমন উৎসব উদযাপন করছেন, তেমনি শোবিজ তারকারাও মেতে উঠেছেন বড়দিনের আনন্দে।

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান এবার ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বড়দিনের আনন্দ। বিকেলের সময়ে সামাজিক মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে বড়দিনের সাজে পোজ দিয়েছেন জয়া। পরনে ছিলেন হালকা গোলাপি রঙের টপস ও সাদা প্যান্ট। পাশে রেখেছেন টেডি বিয়ার। ঘরের কোণে রয়েছে বড়দিনের সাজসজ্জা; যেমন সান্তা ক্লজ ও সাজানো ক্রিসমাস ট্রি।

জয়া আহসান কোথা থেকে ছবিগুলো প্রকাশ করেছেন, তা জানাননি। তবে নেটিজেনদের অনুমান, কলকাতায় অবস্থান করছেন অভিনেত্রী, সেখান থেকেই বড়দিনের সাজে নিজেকে প্রকাশ করেছেন। ছবির সঙ্গে জয়া লিখেছেন, বড়দিনে শান্তি আসুক দেশে; সারা পৃথিবীতে।

এই পোস্ট প্রকাশের পরই ভক্তদের মধ্যে প্রতিক্রিয়া দেখা যায়। শুধু বড়দিনের শুভেচ্ছাই নয়, অভিনেত্রীর স্নিগ্ধ লুকের প্রশংসাও করেছেন অনেকে। এছাড়া বিশ্বে এবং দেশে চলমান নানা অস্থিরতার মাঝেও তার শান্তির বার্তা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে।

উল্লেখ্য, বড়দিন উপলক্ষ্যে রাজধানীসহ সারাদেশের গির্জাগুলোতে আলোকসজ্জা, প্রার্থনা ও বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মানুষ যিশু খ্রিষ্টের জন্ম উপলক্ষে আনন্দ উদযাপন করছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪