| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘সুন্দরভাবে বছরটি শেষ করছি’: নুসরাত ফারিয়া

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ১৬:৪৬:৩৭:অপরাহ্ন  |  ১০৭৩৯১৫ বার পঠিত
‘সুন্দরভাবে বছরটি শেষ করছি’: নুসরাত ফারিয়া
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকায় ফিরে আসার কিছু সময় হলেও বর্তমানে কানাডায় অবস্থান করছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বড়দিন এবং বছরের শেষ মুহূর্তগুলো ছুটির আমেজে কাটাচ্ছেন তিনি।

টরোন্টো ও ওটায়ার তুষারশুভ্র পরিবেশে ঘুরে বেড়াচ্ছেন নুসরাত। এ সময় তাঁর সঙ্গে দেখা গেছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকেও।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে নুসরাত ফারিয়া নিজের স্টাইলিশ লুকের ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে তিনি অফ-শোল্ডার কালো গাউন ও খোলা চুলে গ্ল্যামারাস অবতারে দেখা মিলে; ক্যাপশনে লিখেছেন, “সবচেয়ে সুন্দরভাবে বছরটি শেষ করছি।”

নেটিজেনরা ছবিগুলোতে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন তাকে ‘ক্লিওপেট্রা’র সঙ্গে তুলনা করেছেন, অন্যজন লিখেছেন, ‘গর্জিয়াস বিউটি অ্যান্ড কিউটি’। তবে শীতের মধ্যে পাতলা পোশাক দেখে কিছু ভক্ত মজার মন্তব্যও করেছেন।

কানাডার এই আনন্দঘন মুহূর্তে নুসরাত ফারিয়ার সঙ্গী হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। ওটায়া থেকে প্রকাশিত এক ছবিতে দেখা গেছে, জায়েদ কালো লম্বা কোট, ব্যান্ডানা ও সানগ্লাসে, হাতে ফুলের তোড়া নিয়ে; নুসরাত পাশে কালো শীতের পোশাকে হাস্যোজ্বল।

আগামী ২৭ ডিসেম্বর ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারে অংশগ্রহণের কথা রয়েছে তাদের, যার আমন্ত্রণও দিয়েছেন নুসরাত নিজেই। বিদেশে তাদের ঘোরাঘুরি ও বছরের শেষ উদযাপন এখন সামাজিক মাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪