| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬০তম জন্মদিনের কেক কাটলেন সালমান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ১৪:৫৮:২১:অপরাহ্ন  |  ৩১০১৫৪ বার পঠিত
৬০তম জন্মদিনের কেক কাটলেন সালমান
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: বলিউডের মেগাস্টার সালমান খান দেখতে দেখতে ৬০-এ পা রাখলেন। জন্মদিনের প্রথম প্রহরেই মিডিয়া ব্যক্তিত্ব ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে কেক কাটেন তিনি।

১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর বলিউডের বিখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খানের ঘরে জন্মগ্রহণ করেন সালমান খান। এবারের বিশেষ দিনটি উদ্‌যাপনের জন্য পরিবার মুম্বাইয়ের বাইরে পানভেলের খামারবাড়িতে আয়োজন করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সালমান খানের পরিবার এবং বলিউডের ঘনিষ্ঠজনরা পানভেলের খামারবাড়িতে উপস্থিত থেকে তার জীবনের এই বিশেষ দিনটি উদ্‌যাপন করবেন।

তবে জন্মদিনের আসল উদ্‌যাপন শুরু হওয়ার আগে, ২৬ ডিসেম্বর রাত ১২টা পেরোনোর পরই মিডিয়া ব্যক্তিত্ব ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে প্রথম কেক কাটেন সালমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

প্রতিবছর মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে জন্মদিন উদ্‌যাপিত হলেও, নিরাপত্তাজনিত কারণে এবার জন্মদিন মুম্বাইয়ের বাইরে আয়োজন করা হয়েছে। সালমান দীর্ঘদিন ধরেই হত্যার হুমকি এবং নিরাপত্তা উদ্বেগে রয়েছেন। তাই খামারবাড়িতে সর্বক্ষণ বাড়ি ও আশেপাশে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। নিরাপদে জন্মদিন উদ্‌যাপন করতে সেই নিরাপত্তা বলয়ই সালমানের আনন্দ নিশ্চিত করছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪