স্টাফ রিপোর্টার: কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম তথা হিরো আলম এরইমধ্যে সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি নির্বাচন করবেন। প্রথমে স্বতন্ত্রের কথা বললেও এবার জানা গেল স্বতন্ত্র থেকে আর লড়ছেন না তিনি। যোগ দিচ্ছেন একটি রাজনৈতিক দলে।
সম্প্রতি সদ্য নিবন্ধন পাওয়া ‘আমজনতার দল’র মো. তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। জানা গেছে, আলম এই দল থেকেই নির্বাচনে অংশ নেবেন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় আশরাফুল আলম বলেন, ‘যেহেতু আগামী নির্বাচনে অংশ নিচ্ছি, তাই ভাবলাম এবার আর স্বতন্ত্র না, রাজনৈতিক দলের অধীনেই নির্বাচন করি।’
এরপর বলেন, ‘তারেক ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে বেশ কয়েকবার। শেষে আমি তার আমজনতার দলেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে হিরো আলমকে নিয়ে আমজনতার দল এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানা গেছে। দলের বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে উল্লেখ করে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল হুসাইন বলেন, ‘হিরো আলম আমাদের দলে অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। আমরা বৈঠক করে পরে সিদ্ধান্ত নেব।’
রিপোর্টার্স২৪/ধ্রুব