| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণঅধিকারে যোগ দিলেন মেঘনা আলম

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ২০:৩৩:০৫:অপরাহ্ন  |  99863 বার পঠিত
গণঅধিকারে যোগ দিলেন মেঘনা আলম

স্টাফ রিপোর্টার: আলোচিত মডেল মেঘনা আলম গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন। যোগদান শেষে তিনি দলটি থেকে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালযয়ে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন। পরে তিনি ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, বিকেলে মডেল মেঘনা কেন্দ্রীয় কার্যালয়ে ফরম পূরণে করে ঢাকা-৮ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এর আগে সাবেক মিস আর্থ বাংলাদেশ ও আলোচিত মেঘনা আলম আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। ওই সময় তিনি ফেসবুকে জানান, ঢাকা-৮ আসনকে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলবেন। তিনি আরও জানান, ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে, যাতে পথ চলাচলের সময় কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন।

এছাড়া তিনি নাগরিকদের হেঁটে চলাচল ও সাইকেল ব্যবহারের সুযোগের জন্য এলাকায় একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত জ্ঞান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও উল্লেখ করেন মেঘনা আলম।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪