| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফুটবলার প্রেমিকের টানেই কি আফ্রিকায় উড়াল নোরা ফাতেহির...

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ০৬:০৭:৪৯:পূর্বাহ্ন  |  143515 বার পঠিত
ফুটবলার প্রেমিকের টানেই কি আফ্রিকায় উড়াল নোরা ফাতেহির...

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গুঞ্জন উঠেছে, তিনি নাকি এক আফ্রিকান ফুটবলারের প্রেমে পড়েছেন। সম্প্রতি মরক্কোসহ আফ্রিকায় তার সফর ঘিরে এই জল্পনা আরও জোরালো হয়েছে।

দীর্ঘ এক দশকে বলিউডে নিজের অবস্থান শক্ত করেছেন নোরা। নাচের দক্ষতা দিয়ে যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি ব্যক্তিগত জীবনে নানা আলোচনায়ও এসেছেন। তবে বলিউডের কোনো অভিনেতার সঙ্গে তার প্রেমের খবর আগে শোনা যায়নি।

নোরা ফাতেহির জন্ম কানাডায় হলেও তার পরিবার মরক্কোর বাসিন্দা। জানা গেছে, বছর শেষে তিনি মরক্কো গেছেন। তবে শোনা যাচ্ছে, কেবল পরিবার নয়—সেখানকার এক ফুটবলারের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এর আগে দুবাইয়ে ওই ফুটবলারের সঙ্গে নোরাকে একাধিকবার দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।

আগামী ২১ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আফ্রিকা কাপ অব নেশনস’। ওই টুর্নামেন্টে নোরার কথিত প্রেমিক অংশ নিচ্ছেন বলেও গুঞ্জন রয়েছে। ফলে স্টেডিয়ামে নোরা ফাতেহিকে দেখা যাবে কি না, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।

যদিও এ বিষয়ে নোরা ফাতেহির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪