| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমাকে ভক্তদের ঋণ শোধ করতে হবে: থালাপতি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ১০:৫৭:০৩:পূর্বাহ্ন  |  ১০৪৪২৯৩ বার পঠিত
আমাকে ভক্তদের ঋণ শোধ করতে হবে: থালাপতি

বিনোদন ডেস্ক: তামিল চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয় দীর্ঘ ৩৩ বছরের অভিনয় জীবনকে চিরতরে বিদায় জানালেন। মাত্র ১০ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে পর্দায় প্রবেশ করা এই অভিনেতা, ৫১ বছর বয়সে ঘোষণা করলেন, তার সাম্প্রতিক সিনেমা জানা নায়গান হবে শেষ চলচ্চিত্র।

মালয়েশিয়ায় সিনেমার গানমুক্তির অনুষ্ঠানে ভক্তদের সামনে বিজয় জানালেন, এটি তার ক্যারিয়ারের সমাপ্তি। অনুষ্ঠানকালে তিনি আবেগঘনভাবে স্বীকার করলেন, নেতিবাচক সমালোচনা সহ্য করতে হয়েছে, কিন্তু ভক্তদের অকুণ্ঠ ভালোবাসাই ছিল তার জীবনের সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, আপনাদের ছাড়া আমি অসম্পূর্ণ। অভিনয়ের ৩৩ বছর আমি যাদের ভালোবাসা নিয়েছি, আগামী ৩৩ বছর তাদের সেবায় কাজ করে যাব; বাকি জীবন ভক্তদের ঋণ আমি শোধ করব।

মালয়েশিয়া থেকে চেন্নাই ফেরার পথে বিমানবন্দরে ভক্তদের উত্তেজনায় ভারসাম্য হারিয়ে পড়েন বিজয়। নিরাপত্তা বাহিনী দ্রুত তাকে উদ্ধার করেন, তবে এই ঘটনায় উপস্থিত জনতা দুঃখপ্রকাশ করেন। ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থাতেই বিজয় রাজনীতিতে প্রবেশ করেন এবং নিজের দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) গড়ে তোলেন। মাত্র ৯ মাসে তামিলনাড়ুর রাজনীতিতে দলটি বড় আলোড়ন সৃষ্টি করেছে।

চেন্নাইতে জন্ম নেওয়া যোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি ভক্তদের কাছে ‘থালাপতি’ বা সেনাপতি নামে পরিচিত, একের পর এক হিট ছবির মাধ্যমে কোটি দর্শকের মন জয় করেছেন। মোটা পারিশ্রমিক এবং ঝলমলে সিনেমার জীবনকে পেছনে রেখে তিনি রাজনীতির মাঠে নামেন।

তাদের কাছে চিরঋণী হয়ে বিদায় নিলেন থালাপতি বিজয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪