স্টাফ রিপোর্টার: কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা দেশের সব কেন্দ্রেই দুপুর ২টায় এক ঘণ্টাব্যাপী সময়ে শুরু হবে।
এবারের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৭০১ আসনের বিপরীতে ৮৮ হাজার ২২৮ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। গড়ে প্রতি আসনের বিপরীতে প্রায় ২৪ শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন।
দেশের ৯টি পরীক্ষাকেন্দ্র হলো—
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
পরীক্ষার্থীদের জন্য প্রধান নির্দেশনা:
ওএমআর শিটে সব লেখা ও বৃত্ত কালো কালির বলপেন দিয়ে ভরাট করতে হবে।
রোল, পিন ও সেট কোড ভুল বা ঘষামাজা করলে খাতা বাতিল হবে।
প্রবেশপত্র ব্যতীত কোনো কাগজ, পেনসিল, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ঘড়ি বা ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা হলে নেওয়া যাবে না।
প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
পরীক্ষা শেষে ওএমআর শিট পরিদর্শক না দেখে পরীক্ষার্থীরা স্থান ছাড়তে পারবেন না।
পরীক্ষার সময় মাস্ক পড়া যাবে না এবং দুই কান খোলা রাখতে হবে।
পরীক্ষা পরিচালনা ও মনিটরিং সংক্রান্ত নির্দেশনা পরিদর্শকদের জন্যও ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি