| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জকসু নির্বাচনে ৬৫ শতাংশ ভোট পড়ার আশা প্রধান নির্বাচন কমিশনারের

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৬, ২০২৬ ইং | ১৭:৩৭:৩৮:অপরাহ্ন  |  99754 বার পঠিত
জকসু নির্বাচনে ৬৫ শতাংশ ভোট পড়ার আশা প্রধান নির্বাচন কমিশনারের

স্টাফ রিপোর্টার: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের প্রধান কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেছেন, আমরা আশা করছি মোট ৬৫ শতাংশ ভোট কাস্টিং হবে। এখনো ভোটগ্রহণ চলছে, সব কেন্দ্রের তথ্য আসলে বিস্তারিত বলা যাবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে জকসু নির্বাচনের ভোটের পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

জকসু নির্বাচনের প্রধান কমিশনার বলেন, এখন পর্যন্ত পরিবেশ যথেষ্ট ভালো। যেহেতু ক্যাম্পাস ছোট আর প্রথমবার নির্বাচন হচ্ছে, তাই কিছু টুকটাক সমস্যা হয়েছে। বাহিরে কিছু ঘটনা ঘটছে, ভিতরে তেমন কোন ঝামেলা হয়নি। সবকিছু মিলিয়ে ভোটের পরিবেশ নিয়ে আমরা সন্তুষ্ট।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪