| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জকসু’র ভোট গণনা স্থগিত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৬, ২০২৬ ইং | ২১:৪২:১৫:অপরাহ্ন  |  67262 বার পঠিত
জকসু’র ভোট গণনা স্থগিত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কারিগরি ত্রুটির কারণে ফলাফলে ভিন্নতা দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ভোট গণনা স্থগিতের ঘোষণা দেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান।

তিনি জানান, ভোট গণনার জন্য দুটি প্রতিষ্ঠানের সরবরাহ করা মোট ছয়টি মেশিন ব্যবহার করা হচ্ছিল। তবে কারিগরি সমস্যার কারণে একই ব্যালট থেকে ভিন্ন ভিন্ন ফলাফল আসতে থাকায় তাৎক্ষণিকভাবে গণনা বন্ধ রাখা হয়েছে।

ড. আনিসুর রহমান বলেন, কারিগরি ত্রুটির বিষয়টি সমাধান না হওয়ায় আপাতত ভোট গণনা স্থগিত করা হয়েছে। আমরা এখন কেন্দ্রীয় সংসদের ভিপি ও জিএস পদপ্রার্থীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করব। আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে মঙ্গলবার বিকেল ৩টায় জকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। ভোট শেষে বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্র থেকে ব্যালট বাক্স কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ হিসেবে নির্ধারিত সেন্ট্রাল অডিটরিয়ামে আনা হয়।

মাগরিবের নামাজের পর ভোট গণনা শুরু হলে দুটি মেশিনে একই ব্যালটের আলাদা ফলাফল দেখা যায়। প্রায় তিন ঘণ্টা চেষ্টা করেও সমস্যার সমাধান করা সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত ভোট গণনা স্থগিতের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

এ ঘটনায় ভোট গণনা নিয়ে শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, দ্রুত কারিগরি সমস্যা সমাধান করে নতুন সিদ্ধান্ত জানানো হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪