জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা অপটিক্যাল মার্ক রেকগনিশন (ওএমআর) মেশিনে করা হবে বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। জকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে এ তথ্য জানান।
তিনি জানান, সব প্যানেলের ভিপি ও জিএস প্রার্থী, শিক্ষক সমিতি, বিভাগীয় প্রধান, ডিন, সিনেট সদস্য ও বিভিন্ন শিক্ষক সংগঠনের সঙ্গে আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসির কনফারেন্স রুমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে ৩০০ ভোট হাতে গণনা করা হবে। এরপর এই ভোট দুইটি মেশিনে পুনরায় পরীক্ষা করা হবে। যেই ওএমআর মেশিনের ফলাফল হাতে গণনার সঙ্গে মিলবে, সেই মেশিনে পুরো ভোট গণনা করা হবে। প্রয়োজনে মাঝেমধ্যে হাতে গণনার মাধ্যমে ওএমআর মেশিন পরীক্ষা করা হবে।
এর আগে, রাত সাড়ে ৯টার দিকে ওএমআর মেশিনে ত্রুটির কারণে ভোট গণনা সাময়িকভাবে স্থগিত হয়েছিল। মোট ৬টি মেশিন আনা হলে এক সেটে ত্রুটি দেখা দেয়।
রিপোর্টার্স২৪/বাবি