| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাবির পরিসংখ্যান বিভাগের নবনির্মিত বর্ধিতাংশ উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৭, ২০২৬ ইং | ০৪:৫৮:২১:পূর্বাহ্ন  |  66153 বার পঠিত
ঢাবির পরিসংখ্যান বিভাগের নবনির্মিত বর্ধিতাংশ উদ্বোধন

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের চতুর্থ তলায় পরিসংখ্যান বিভাগের নবনির্মিত বর্ধিতাংশ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ধিতাংশটির উদ্বোধন করেন। পরিসংখ্যান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অর্থায়নে এই অবকাঠামো নির্মাণ করা হয়েছে।

পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালামসহ বিভাগের শিক্ষক ও অ্যালামনাইরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, অ্যালামনাইদের সহায়তায় এ ধরনের অবকাঠামোগত উন্নয়ন বিশ্ববিদ্যালয় ও সমাজের নিবিড় সম্পর্কের প্রতিফলন। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে অ্যালামনাইদের সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪