| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৯১১৪৮৪ বার পঠিত
সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ
ছবির ক্যাপশন: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে সোনার দাম কমেছে ৩ হাজার ৫৭০ টাকা। ফলে এখন থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা। রোববার (৪ মে) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

শনিবার (৩ মে) সন্ধ্যায় বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

একদিনের ব্যবধানে সোনার দাম কমলো ৫৩৪২ টাকা একদিনের ব্যবধানে সোনার দাম কমলো ৫৩৪২ টাকা।

বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, সব থেকে ভালো মানের  এক ভরি সোনার দাম ৩ হাজার ৫৭০ টাকা কমিয়ে ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৬১ হাজার ৩০১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩৮ হাজার ২৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৪ হাজার ২৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ৩৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৮১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।


রিপোর্টার্স২৪/রিয়াদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪