স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৪টির ফল প্রকাশ করেছে । যার মধ্যে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান এবং জিএস-এজিএস পদে এগিয়ে রয়েছে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেল।
বুধবার (০৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচে অবস্থিত অডিটোরিয়ামের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে এ ফল প্রকাশ করা হয়।ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ।
জকসু নির্বাচনে ১১ কেন্দ্রের ফল প্রকাশ, কোন পদে কে এগিয়ে
ভিপি পদে: এ কে এম রাকিব (ছাত্রদল সমর্থিত প্যানেল) ১৬৭১ ,রিয়াজুল ইসলাম (শিবির সমর্থিত প্যানেল) ১৪২৪
জিএস পদে: আব্দুল আলিম (শিবির সমর্থিত প্যানেল) ১৫৮৭,খাদিজাতুল কুবরা (ছাত্রদল সমর্থিত প্যানেল) ৭৯৩
এজিএস পদে: মাসুদ রানা (শিবির সমর্থিত প্যানেল) ১৪৬৬,তানজিল (ছাত্রদল সমর্থিত প্যানেল) ১২৯৭
রিপোর্টার্স২৪/এসসি