| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পরীক্ষায় নতুন সুবিধা দিচ্ছে ঢাবি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ০১:৪৪:৩০:পূর্বাহ্ন  |  ৭৭২৫৫১ বার পঠিত
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পরীক্ষায় নতুন সুবিধা দিচ্ছে ঢাবি

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ আরও সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ডিনস কমিটির সুপারিশ অনুযায়ী, এসব শিক্ষার্থীর পরীক্ষার উত্তরপত্র আলাদা প্যাকেটে সংরক্ষণ করে হাতে হাতে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্যাকেটের ওপর স্পষ্টভাবে ‘বিশেষ চাহিদাসম্পন্ন’ লেখা থাকবে।

গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ন্যায়সঙ্গত ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে তারা নিয়মিত ব্যবস্থা নিচ্ছে।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালে সিন্ডিকেট সভায় ডিনস কমিটি ও একাডেমিক কাউন্সিলের সুপারিশে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পরীক্ষার সময়সীমা প্রতি ঘণ্টায় অতিরিক্ত ১০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪