| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাবিতে চার শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ২৩:৩৩:২০:অপরাহ্ন  |  86476 বার পঠিত
ঢাবিতে চার শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চার শিক্ষক ড. জিনাত হুদা, ড. আ ক ম জামাল উদ্দীন, ড. সাদেকা হালিম ও ড. মো. মশিউর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া, আন্দোলনে বাধা দেওয়া, হুমকি এবং ছাত্রলীগকে আন্দোলনকারীদের তথ্য সরবরাহের অভিযোগে চার্জ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, একই সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে কেন তাঁরা বহিষ্কার করা হবে না সে বিষয়ে শোকজ নোটিশ পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

তবে ডাকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের দাবির বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪